শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতির সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চায় গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই বিদ্যালয়ে আমরা শুধু পরীক্ষার ফলাফলেই সীমাবদ্ধ নই; বরং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মোঃ আব্দুল আজিজ
(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর
তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও - যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে ‘‘ভিশন ২০২১’’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে সকল শিক্ষকদের নিয়ে ‘‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’’ বিষয়ক অভ্যন্তরিন প্রশিক্ষন সম্পন্ন করেছে। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।