শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতির সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চায় গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই বিদ্যালয়ে আমরা শুধু পরীক্ষার ফলাফলেই সীমাবদ্ধ নই; বরং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মোঃ আব্দুল আজিজ
(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক
বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর